রাঙামাটি সদর উপজেলার ২নং মগবান ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে পুস্প রঞ্জন চাকমা জয়ী
চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি সদর উপজেলার ২নং মগবান ইউনিয়ন পরিষদের প্রয়াত বিশ্বজিৎ চাকমা চেয়ারম্যানের মৃত্যুর পর ৩নং ওয়ার্ডের মেম্বার পুস্প রঞ্জন চাকমা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
গত ১০ ডিসেম্বর উপ-নির্বাচনে স্বতন্ত্র পদ প্রার্থী আনারস প্রতীক নিয়ে নির্বাচন করলে বিপুল ভোটেই জয় লাভ করেছেন। তিনি সর্বমোট ২৭৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে বিনিময় চাকমা (বীরো) নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করে মোট ৮৬৩ ভোট পেয়েছেন।
রাঙামাটি নির্বাচন কর্মকর্তা সহিদুল ইসলাম মুঠোফোনে দৈনিক প্রিয় বাংলাদেশকে জানান, নির্বাচনে বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন পুস্প রঞ্জন চাকমা।