উগ্র-মৌলবাদি গোষ্ঠিকে প্রতিহত করার সময় এসেছে: আমিনুল ইসলাম
সাম্প্রদায়িক, উগ্র-মৌলবাদি গোষ্ঠি কর্তৃক রাতের অন্ধকারে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মশাল মিছিল ও প্রতিবাদ সভাবেশ করেছেন।
রবিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় কেরানীহাট হক টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশে ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক রাশেদুল ইসলামের সঞ্চালনায় কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক এম তৌহিদুল ইসলাম সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু ছালেহ শান, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা যুবলীগ নেতা জসীম উদ্দিন জিসান, সাতকানিয়া উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি গফুর সিকদার, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাশেদুল ইসলাম ইমন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ সাবেক সদস্য ইমতিয়াজ হোসেন জাবেদ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা এনাম, তৌহিদ, হোসেন, সোলতান, নাজমুল, এহসান, কাইসার, আজিজ, রিদুওয়ান, রিয়াজ, আরিফ ফায়সাল, রাকিব, প্রমূখ।
সমাবেশে ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম বলেন, ‘যারা জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছেন তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবেনা। এদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। উগ্র সাম্প্রদায়িক, মৌলবাদি গোষ্ঠিকে প্রতিহত করার সময় এসেছে।’