করোনার দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় পুলিশের মাস্ক বিতরণ অনুষ্ঠানে সিএমপি কমিশনার
কে এম রাজীবঃ চট্টগ্রাম নগরীতে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বুধবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় নগরীর জিইসির মোড় এলাকায় এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠান উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এসময় পথচারী ও বাসযাত্রীদের মাঝে করোনার দ্বিতীয় ওয়েব মোকাবেলায় সচেতনতামূলক মাস্ক বিতরণ করা হয়।
জানা যায়, সিএমপির উত্তর, দক্ষিণ, পশ্চিম ও বন্দর জোন সহ চারটি জোনকে ভাগ করে ক্রমান্বয়ে এসব মাস্ক বিতরণ করা হবে বলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে উত্তর জোনে বহদ্দারহাট, প্রবর্তক মোড়, অক্সিজেন মোড়, ২নং গেইট।দক্ষিণ জোনে নিউমার্কেট, টাইগার পাস, নতুন ব্রীজ, আন্দরকিল্লা, অলিখাঁ মোড়। পশ্চিম জোনে বাদামতলী, অলংকার, একেখান, বড়পোল। বন্দর জোনে ইপিজেড মোড়, মইজ্জারটেক, কাঠগড়, সিমেন্ট ক্রসিং এলাকায় মাস্ক বিতরণ করা হয়।
এসময় সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, নগর বাসীকে করোনা ভাইরাসের সংক্রামণের হাত থেকে সুরক্ষিত রাখতে পুলিশের এই প্রয়াস। শীত আসার সাথে সাথে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। সরকারের পক্ষ থেকে মাস্ক পরার উপর জোরদার করা হয়েছে। আমরা গণপরিবহনে, পাবলিক প্লেসে মাস্ক বিতরণ করছি। সচেতনতামূলক লিফলেট বিতরণ করছি। করোনা থেকে সুরক্ষিত থাকতে হলে নিজের সচেতনা বেশি প্রয়োজন জানিয়ে কমিশনার আরো বলেন, মাস্ক পরা নিয়ে জনগণের উদাসীনতার শেষ নেই। খুবই অমূলক অজুহাতে মানুষজন মাস্ক পরতে চায় না। অথচ মাস্ক পরলে শুধু করোনা ভাইরাসই নয় বায়ুবাহিত অনেক রোগ থেকেও সুরক্ষিত থাকা যায়।