পুলিশ পেট্রোল কার কার্যক্রম উদ্বোধন করলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর


কে এম রাজীবঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দ্রুততম সময়ে পুলিশি সেবা নিশ্চিত করতে পুলিশ পেট্রোল কার কার্যক্রম উদ্বোধন করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

মঙ্গলবার ( ১ ডিসেম্বর) সকাল ১১ টায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জনক চত্ত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এসময় নাভানা গ্রুপের পক্ষে থেকে ২ টি, স্মার্ট গ্রুপের পক্ষে ১ টি ও চট্টগ্রাম চেম্বার এর পক্ষে থেকে ১ টি পেট্রোল কার সিএমপি কমিশনারকে হস্তান্তর করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়।

বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, প্রতিটি পেট্রোল কারে পুলিশের একজন উপ-পরির্দশক( এস আই), একজন সহকারী উপ-পরির্দশক( এ এস আই) ও দুইজন কন্সটেবল সহ ৪ জন পুলিশ সদস্য দায়িত্বরত থাকবেন৷ ইনবিল্ট সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক ভাবে গাড়ির কার্যক্রম মনিটরিং করা হবে। প্রতিটি গাড়িতে হ্যালমেট, বুলেট প্রুফ জ্যাকেট, হ্যালার, ক্রাইমসিন বক্স, ওয়াকিটকি সহ প্রয়োজনীয় সরঞ্জামাদী থাকবে। এই উদ্যোগের ফলে দ্রুততম সময়ে টহলের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার অপরাধ নিয়ন্ত্রণও আইন শৃঙ্খলা রক্ষা সম্ভব হবে বলে জানা যায়।

উদ্ধোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস. এম. মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি এর সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, নাভানা গ্রুপের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ নাসিমুল গণি, নাভানা গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ আফফান বিন আনোয়ার, স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান সহ পুলিশের অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.