চট্টগ্রামে প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে শেখ রাসেল ফুট সাল একাডেমিক কাপ ফুটবল টুর্নামেন্ট


কে এম রাজীবঃ চট্টগ্রামে প্রথম বারের মত চট্টগ্রাম শেখ রাসেল ক্রীড়া চক্রের উদ্যােগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ” শেখ রাসেল ফুট সাল একাডেমিক কাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৫ “।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় এ উপলক্ষে নগরীর সফিনা হোটেল লিঃ এর হল রুমে সংগঠনের কার্যকরী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এড. অজয় বোস রিংকু জানান, এই টুর্নামেন্টে দেশের ২০ টি দল অংশগ্রহণ করবেন।এবং খেলোয়াড়দের বয়স যাচাই বাছাইয়ের জন্য সাত সদস্য বিশিষ্ট একটি যাচাই বাছাই কমিটি গঠন করা হবে। এসময় তিনি আরও জানান, উক্ত টুর্নামেন্টে আগামী ২৫ নভেম্বর স্থানীয় কলেজিয়েট স্কুল মাঠে উদ্বোধনী খেলা সহ সমস্ত খেলা অনুষ্ঠিত হবে।এবং আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানান এড. অজয় বোস রিংকু।

সভায় সংগঠনের সভাপতি আলমগীর বাদশা জসিমের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মোঃ শিহাব সাকিব এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সহসভাপতি কামরুজ্জামান, মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মহসিন আলী বাদশা, সহ সাংগঠনিক সম্পাদক সরফরাজ নেওয়াজ মাসুদ, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম বেগম মুন্নি, সহ ক্রীড়া সম্পাদক মোঃ ওয়াসিম, দফতর সম্পাদক মোঃ আকবর আলী, উপদেষ্টা মন্ডলীর সদস্য সেলিমুর রশিদ সেলিম, মোঃ ইয়াসিন, রুহুল আমিন তপন, সৈয়দ গোলাম কিবরিয়া, সদস্য স্বপন কুমার ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.