সরোয়ারের অপহরণকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবী করলেন আইন ও অধিকার সংস্থা
নিজস্ব প্রতিবেদকঃ সীতাকুন্ড থেকে উদ্ধার হওয়া আইন ও অধিকার সংস্থার প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক গোলাম সরোয়ারের অপহরণকারীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে অপরাধীদের কঠিন শাস্তির দাবী জানিয়েছেন আইন ও অধিকার সংস্থা।
সোমবার (২ নভেম্বর) দুপুরে অসুস্থ সাংবাদিক গোলাম সরোয়ারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গেলে আইন ও অধিকার সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এড. উত্তম কুমার দত্ত এ দাবী জানান।
এসময় তিনি বলেন, সাংবাদিক গোলাম সরোয়ারের ওপর নির্মম শারীরিক নির্যাতন খুবই নৃশংস ও ভয়াবহ। সুস্থ সাংবাদিকতার ওপর এ ধরণের প্রচন্ড আঘাত দেশ ও জাতির সাথে চরম বিশ্বাস ঘাতকতার শামিল। এ ধরণের ঘটনার জন্য দায়ী ও এর সাথে আরও অন্যান্য যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির জোর দাবী জানান এড. উত্তম কুমার দত্ত।