চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩২ জন
চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৭১৯ জনের করোনার নমুনা পরীক্ষায় ৩২ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ২৬ জন এবং ভিবিন্ন উপজেলার ৬ জন।
চট্টগ্রামে ৪ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৪৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৫ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৪ জন। বিভিন্ন উপজেলায় ১ টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৭ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ১৫ জন, উপজেলায় ২ জন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬ টি নমুনা পরীক্ষায় ৬ জনের পজিটিভ। মহানগরে ৬ জন।
আর টি আর এল চট্টগ্রাম ল্যাবে ১ নমুনা পরীক্ষায় ১ জন পজিটিভ। মহানগরে ১ জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ১০৭ টি নমুনা পরীক্ষায় ৩ জনের পজিটিভ। ৩ জনই উপজেলার।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ২১ হাজার ২১৬ জনে। এর মধ্যে মহানগরীতে ১৫ হাজার ৫৫০ জন, উপজেলায় ৫ হাজার ৬৬৬ জন।
এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ১ জন, মোট ৩০৪ জন। মহানগরীতে ২১১ জন, বিভিন্ন উপজেলায় ৯৩ জন।