প্রধানমন্ত্রীকে বাংলাদেশ হিন্দু জাগরণ পরিষদের সভাপতির অভিনন্দন জ্ঞাপন


কে এম রাজীবঃ করোনার এই ক্রান্তি লগনেও সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠু, সুন্দর এবং উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সুবৃহৎ শারদীয় দূর্গোৎসব পালনে সব ধরণের সাহায্য সহ সহযোগীতা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অভিনন্দন জ্ঞাপন করেছেন, বাংলাদেশ হিন্দু জাগরণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক এড. অজয় বোস রিংকু।

সোমবার (২৬ অক্টোবর ) বিজয়া দশমী উপলক্ষে এড. অজয় বোস রিংকু এক বিবৃতিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেন।

বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী সনাতন ধর্মাবলম্বীদের পরীক্ষিত বন্ধু। প্রধানমন্ত্রীর শাসনকালে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব, জানমালের নিরাপত্তা সহ সকল ধরনের নাগরিক সেবা পাচ্ছেন। আমাদের প্রিয় মাতৃভূমি অসাম্প্রাদায়ীক চেতনায় বিশ্বাসী এবং দেশ মাতৃকার সেবায় নিয়োজিত থাকায়, সামাজিক দূরত্ব বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে সনাতন ধর্মাবলম্বীদের মহাৎসোব শারদীয় দূর্গাপূজা পালনে যে সহযোগীতা করেছেন, তার জন্য পরম করুনাময়ের কাছে দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এড. অজয় বোস রিংকু।

তিনি আরও বলেন, শেখ হাসিনার মেধা-মনন, সততা-নিষ্ঠা, দক্ষতা-কর্মকৌশল ও দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক কর্মোদ্যোগ বাস্তবায়ন করে চলেছে।দেশ উন্নয়নের লক্ষে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি এই করোনা কালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে দর্শনার্থীরা মা’কে দর্শন করে যে নজীর স্থাপন করেছেন, তার জন্য তাদেরকেও অভিনন্দন জানান এড. অজয় বোস রিংকু।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.