‘দৃষ্টি’ চট্টগ্রামকে কম্পিউটার উপহার দিলেন নাছির
‘দৃষ্টি’ চট্টগ্রামকে একটি গিগা টেক ব্র্যান্ডের কম্পিউটার উপহার দিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আজ শনিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ‘দৃষ্টি’র চট্টগ্রাম সভাপতি মাসুদ বকুলের হাতে কম্পিউটারটি হস্তান্তর করেন।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ দেশে রূপান্তরিত করার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ আন্দোলন শুরু করেছেন। ডিজিটাল বাংলাদেশ আজ স্বপ্ন নয়। সেটি এখন বাস্তবতা। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের সাথে আমাদেরকে স্ব স্ব অবস্থান থেকে সহায়ক ভূমিকা পালন করতে হবে।