শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন এড. অজয় বোস রিংকু
কে এম রাজীবঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শারদ শুভেচ্ছা জানিয়েছেন, আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক এড. অজয় বোস রিংকু।
তিনি বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি সর্বজনীন উৎসব।এবং “অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।”
করোনার এ ক্রান্তি লগনে শারীরিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে সনাতনী ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গোৎসব সবাইকে পালন করার আহ্বান জানিয়ে এড. অজয় বোস রিংকু বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার – এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করব। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। দুর্গাপূজা উপলক্ষে আমি সনাতনী ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি। এবং সেই সাথে বলছি,
” হিমের পরশ লাগে প্রাণে শারদীয়ার আগমনে, আগমনের খবর পেয়ে বনের পাখি উঠলো গেয়ে, শিশির ভেজা নতুন ভোরে, মা এসেছে আলো করে “