নগরীর খুলশিতে ‘কনকর্ড খুলশি টাউন সেন্টার’-এ তিন মেগা শপ উদ্বোধন


নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম দক্ষিণ খুলশীতে গড়ে উঠা অত্যাধুনিক শপিং মল ‘কনকর্ড খুলশি টাউন সেন্টার’-এ এবার উদ্বোধন হলো ‘Electro flix ইলেকট্রনিক্স পণ্যসম্ভার, Tashdeeq’s লেডিস ক্লথ, Urban trenz জেন্টস ক্লথ’ নামে তিনটি নতুন স্টোর।

ফিতা কেটে এই শপ তিনটি উদ্বোধন করেন ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সহধর্মিনী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের চেয়ারম্যান ও আরামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুকমিলা জামান।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে কেক কেটে উদ্বোধন শেষে তিনি শপগুলো ঘুরে দেখেন।

রুকমিলা জামান বলেন, খুলশী কনকর্ড টাউন সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ রুম্মান আহাম্মেদ সব সময় ভিন্ন কিছু করতে চেষ্টা করেন। চট্টগ্রামে তরুণ ব্যবসায়ি জগতে রুম্মান সৃষ্টিশীল ও রুচিশীল চিন্তা ভাবনার পরিচয় দেন। এবারো ব্যতিক্রম কিছু করে দেখালেন।’

‘ইলেকট্রো ফ্লিক্স’ এর সবচেয়ে বড় দিক হচ্ছে এখানে ওয়ালটন, গ্রে, সনি, স্যামস্যাং,শার্প,ওয়্যারপুল, মিডিয়ার ফ্রিজ, এসি, টিভি, গিজার, ওভেন, ওয়াশিং মেশিন, কুকারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য নয়, এখানে অত্যাধুনিক ডিজিটাল পণ্য থেকে শুরু করে সব ধরনের আধুনিক লাইফস্টাইল প্রোডাক্ট রয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন খুলশী কনকর্ড টাউন সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ রুম্মান আহাম্মেদ, চট্টগ্রাম ফিল্ড হসপিটালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হায়দার আলি রনি, বহু শুভকাংখীসহ
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ খুলশী সেন্টারের একাধিক কর্মকর্তা ও ব্যবসায়িবৃন্দ।

প্রসঙ্গত, নতুন স্টোরগুলো চট্টগ্রামের কনকর্ড খুলশি টাউন সেন্টারের বিভিন্ন ফ্লোর অবস্থিত।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.