আবুরখীল গ্রামকে দ্বিখন্ডিত করার জন্য মিথ্যা মামলা দায়ের পুরুষ শুন্য গ্রামটি


উপজেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজান থানার ১২ নং উরকিরচর ইউনিয়নে আবুরখীল ধুতাঙ্গ কুঠিরকে কেন্দ্র করে একটি স্বার্থানেষী মহল ঐতিহ্যবাহী আবুরখীল গ্রামকে দ্বিখন্ডিত করার হীন মানসে গ্রামের সহজ সরল সুশীল ব্যক্তিদের বিভিন্ন প্রকার মিথ্যা বানোয়াট মামলা দিয়ে ঘরছাড়া করে চালিয়ে যাচ্ছে তাদের অপকর্ম। গ্রামের সুনাম নষ্ট করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. প্রণব কুমার বড়ুয়া, ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, ১২নং উরকিরচর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি দুলাল কান্তি বড়ুয়া, শিক্ষানুরাগী ব্যবসায়ী অভয় বড়ুয়া রানা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার উত্তম কুমার বড়ুয়াসহ মান্যবর ব্যক্তিদের সুনাম ও মর্যাদা ক্ষুন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরণের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যা ইতো মধ্যে স্থানীয় থানায় অভিযোগ দেয়া হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে আবুরখীল কেন্দ্র বিহারে আবুরখীল ধুতাঙ্গ কুঠির ও গ্রাম বাঁচাও এই শ্লোগানে এক প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা  বলেন।

এসময় সভায় বক্তারা বলেন, অতি সম্প্রতি সময়ে পশ্চিম আবুরখীলের বাসিন্দা পবন কুমার তালুকদার ধুতাঙ্গ কুঠির পরিচালনা ও সুরক্ষা কমিটির সভাপতি অভয় কুমার বড়ুয়া রানাসহ ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে। যা উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন বলে দাবী করছেন গ্রামের আপামর জন-সাধারণ। দায়ের করা এই মিথ্যা মামলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সরকারের সর্ব মহলে স্বারকলিপি প্রদান করেছেন আবুরখীল গ্রামবাসী।

এসময় মুক্তিযোদ্ধা দিলীপ বড়ুয়া (চুন্টু) তার বক্তব্যে বলেন, আবুরখীল গ্রামকে দ্বিখন্ডিত করার হীন মানসে গ্রামের কিছু কুচক্রী মহল একত্রিত হয়ে গ্রামের সুপ্রতিষ্ঠিত ব্যক্তিদের বিভিন্ন হুমকি ধামকি ও মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। এরা গ্রামের ভালো চায় না। কিন্তু গ্রামের মানুষ তা হতে দেবেনা। এই কুচক্রী মানুষদের বিরুদ্ধে রুখে দাড়াবে বলে জানান সচেতন গ্রামবাসী।

১২ নং উরকিরচর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি দুলাল কান্তি বড়ুয়া হুমকি ধামকি ও মিথ্যে মামলার বিষয়ে তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশকে সন্ত্রাসী মুক্ত রাখতে বদ্ধ পরিকর। এ বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সরকার। গ্রামকে নিয়ে যে খেলা শুরু করেছে, গ্রামের সহজ সরল ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলা দিয়ে হয়রানি করবে তা গ্রামবাসী সহ্য করবে না।

রাউজান থানা আওয়ামী লীগের মানব সম্পদ সম্পাদক ত্রিদীপ বড়ুয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আনন্দ বড়ুয়া, অনিমেশ তালুকদার, হিতিশ বড়ুয়া, ইঞ্জিনিয়ার পরিতোষ বড়ুয়া, চরণ প্রসাদ মুৎসদ্দী, সত্যজিত বড়ুয়া, ছোটন বড়ুয়া, বাবু বড়ুয়া, বিনয় ভূষণ বড়ুয়া, প্রবেশ বড়ুয়া, সুশিল বড়ুয়া, পরিমল বড়ুয়া, যগেন্দ্র লাল বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, স্বরূপ বড়ুয়া (বিতান) অলকেশ বড়ুয়া, ইউপি সদস্য অমিত বড়ুয়া, ইউপি সদস্য তাপস বড়ুয়া, কিরণ বিকাশ বড়ুয়াসহ প্রমুখ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.