বাকলিয়াতে বিদ্যুতের খুঁঠি পড়ে এক ব্যক্তি গুরুতর আহত


কে এম রাজীবঃ নগরীর বাকলিয়া থানাধীন বাকলিয়া এক্সেস রোডের শান্তি নগর এলাকায় বিদ্যুতের খুঁঠি পড়ে মোঃ ছিদ্দিক (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১ ঘটিকার সময় শান্তি নগরের বাকলিয়া এক্সেস রোডে এ দূর্ঘটনা ঘটে।

আহত মোঃ ছিদ্দিক শান্তি নগরের মোঃ ইউছুপ এর ভাড়াটিয়া মোঃ আলেক মিয়ার সন্তান এবং বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ চিকিৎসাধীন আছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে নতুন ভাবে বসানো বিদ্যুতের খুঁঠিটি বাঁকা হয়ে ছিলো। এসময় স্থানীয়রা বিষয়টি বিদ্যুত বিতরণ বিভাগ বাকলিয়াকে জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এমতাবস্থায় প্রতিদিনের মতো জনসাধারণ এ রাস্তা দিয়ে চলাচল অব্যাহত রাখলে, আজ (শুক্রবার) দুপুর ১ টায় আগে থেকে বাঁকা হয়ে থাকা নতুন বসানো বিদ্যুতের খুঁঠিটি রাস্তার ওপর পড়লে এসময় গুরুতর আহত হয় ছিদ্দিক।পরবর্তীতে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ছিদ্দিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয়রা আরও বলেন, বাকলিয়া এক্সেস রোডের কাজ এখনো পরিপূর্ণ সম্পন্ন না হওয়া অবস্থায় এ বিদ্যুতের খুঁঠি গুলো অল্প গভীরে পুঁতে রাখা হয়েছে।এবিষয়ে আমরা বিদ্যুত অফিসকে অনেকবার অভিযোগ করলেও তারা এ ব্যপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, যার ফলে এ দূর্ঘটনা ঘটে। এবং অল্প গভীরে নতুন বসানো বিদ্যুতের খুঁঠি গুলোর দ্বারা আরও দূর্ঘটনার আশংকা আছে বলে মনে করেন স্থানীয়রা।

এবিষয়ে ঘটনাস্থলে তদন্তে আসা বাকলিয়া থানার সহকারী উপপরিদর্শক মোঃ আবু সুফিয়ানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। বিষয়টি আমি আমার উধ্বর্তন কর্মকর্তাকে জানিয়েছি।এসময় বিদ্যুত অফিস থেকে আসা আবুল কালাম নামের একজন কর্মচারীর কাছে বিদ্যুতের খুঁঠি বসানোর বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি খুঁঠি বসানোর বিষয়ে কিছু জানিনা এবং এগুলো আমাদের কাজ না, এসব কন্ট্রাক্টরের কাজ বলে জানান তিনি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.