রাঙামাটির ২নং মগবান ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসুচীর আওতায় ১০টাকায় ৩০ কেজি চাল বিতরণ
চিরন বিকাশ দেওয়ান রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি সদর উপজেলাধীন ২নং মগবান ইউনিয়নে আজ থেকে খাদ্য বান্দব কর্মসুচীর আওতায় হতদরিদ্র তালিকা ভুক্ত ৩৫৯ পরিবারের মাঝে, প্রতি মাসে, পরিবার প্রতি ৩০ কেজি চাল ১০ টাকা দরে নিয়োজিত ডিলার মাধ্যমে বিক্রির কাযক্রম শুরু।
মগবান ইউনিয়নে নিযোজিত ডিলার স্বপন দত্ত চাকমা, স্থানঃ ধনপাতা মুখ নতুন বাজারে সকাল সাড়ে ৯টায় মিনিটে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরন্ত বজায় রেখে, ট্যাগ অফিসার সান্তুনু খীসা ও দোলন দেব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা উপস্থিতিতে বিতরণ কায্যক্রম শুরু করেন।
দোলন দেব খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা তার উদ্বোধনী বিতরণ কার্যক্রম কালে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের কোভিড ১৯ করোনা ভাইরাস সংক্রমনের কারনে সরকার হতদরিদ্র খাদ্যবান্দব কর্মসৃচীর আওতায় প্রতি মাসে ৩০ কেজি চাল ১০ টাকা দরে ৪ মাস চালু থাকবে, পরবর্তী ৩ মাস পর মার্চ থেকে মে ৩ মাস এই কার্যক্রম চলবে। এই ভাবে প্রতি বৎসর ৬/৭ মাস কায্যক্রম চালু থাকবে, এই মাসের পর পুষ্টি চাল এর সাথে ভিটামিন – এ,বি-১, বি-১২,ফলিক এসিড, ও জিংক সমৃদ্ধ যুক্ত হবে।
তিনি সকলকে স্বাস্থবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন, যদি ঘরের বাইরে যেথে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করতে পরামর্শ দেন।