শোকের মাসে আগের পুরনো ফুলেল শুভেচ্ছা গ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার না করার আহ্বান নওফেলের
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নীতিমালা অনুযায়ী স্থানীয় জনপ্রতিনিধি সভাপতির দায়িত্ব পালন করে থাকেন। সেই মোতাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ হতে এ আদেশ জারি করা হয়েছে।
ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব এটি স্থানীয় সংসদ সদস্যের নিয়মিত অংশগ্রহণ। কমিটির দায়িত্ব সীমিত এবং নির্ধারিত, তাই এই আদেশ একটি নিয়মিত দায়িত্ব পালনের অংশ। এই দায়িত্ব বিশেষ কোনো নিয়োগ নয়, নিয়মিত প্রক্রিয়া।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া, পরিকল্পনা, ইত্যাদি জানতে চাওয়ায় আজ ২৩ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এ কথাগুলো জানিয়েছেন চট্টগ্রাম ৯ আসনের নির্বাচিত সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
ফেসবুক স্ট্যাটাসে তিনি ‘শোকের এই আগস্ট মাসে অতি উৎসাহিত হয়ে ফুলেল শুভেচ্ছা গ্রহণের পুরনো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রয়োজনীয় ছবি নির্ভর আলোচনা হতে বিরত থাকার জন্য সকলকে বিনয়ের সাথে অনুরোধ জানান।’