চট্টগ্রামে আজ একদিনে আরও ৩২ জন করোনা আক্রান্ত
চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ২৯৪ জনের করোনার নমুনা পরীক্ষায় ৩২ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ২১ জন এবং বিভিন্ন উপজেলার ১১ জন।
চট্টগ্রামে ৫ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে শনিবার (২২ আগষ্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৬ নমুনা পরীক্ষা করে ৪ জনের পজিটিভ। মহানগরে ৩ জন, ১ জন উপজেলার।
চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ১২৭ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ২ জন। বিভিন্ন উপজেলায় ১ টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২০ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ১২ জন, উপজেলায় ৮ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ৩৭ টি নমুনা পরীক্ষায় ১ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ১ টি, উপজেলায় টি।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬ নমুনা পরীক্ষায় ৪ জন পজিটিভ, নগরে ৩ জন, উপজেলায় ১ জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ৬ টি নমুনা পরীক্ষায় কোন পজেটিভ নেই।
এ ছাড়া উপজেলায় চন্দনাইশ ১ জন, বোয়ালখালী ২ জন, রাঙ্গুনিয়া ১ জন, রাউজান ২ জন, হাটহাজারী ৩ জন, সীতাকুন্ডে ২ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৬ হাজার ৪৩৭ জনে। এর মধ্যে মহানগরীতে ১১ হাজার ৬৮২ জন, উপজেলায় ৪ হাজার ৭৫৫ জন।
অদ্যবধি সুস্থ হয়েছেন ৪১ জন, উপজেলায় ৩৮ জন, নগরে ৩ জন। মোট সুস্থ ৩ হাজার ৯০৭ জন। এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ২ জন, মোট ২৬৩ জন। মহানগরীতে ১৮৩ জন, বিভিন্ন উপজেলায় ৮০জন।