চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন চট্টগ্রামের কোতাোয়ালী আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, শিক্ষা উপ মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
গত ২০ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালেয়র স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক পত্রে শিক্ষা উপ মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন প্রদান করেন।যার অনুলিপি আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে প্রেরণ করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালেয়র স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গত ১৩/৫/২০১৫ তারিখে জারিকৃত স্বাপকম/হাস-২/তদারকি কমিটি-১/২০০৭/২৬৫/সংখ্যক প্রজ্ঞাপনে অনুবৃত্তিক্রমে মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, উপ মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন প্রদান করা হলো