চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের ২১ শে আগস্টের গ্রেনেড হামলার আলোচনা সভা
জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ২১ শে আগস্ট’০৪ গ্রেনেড হামলার প্রতিবাদে ও বিচারের রায় দ্রুত বাস্তবায়নের দাবীতে দারুল ফজল মার্কেটস্থ নগর আওয়ামীলীগের কার্যালয়ের সম্মুখ চত্বরে প্রতিবাদ সভা” অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি ( ভারপ্রাপ্ত সভাপতি) হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম লবন শ্রমিকলীগের সহ-সভাপতি আব্দুল মালেক মাঝি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর রিক্সা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবু স্বপন বিশ্বাস, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি আবু আহামেদ, কোতোয়ালি থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, বায়োজিদ থানা শ্রমিকলীগের সহ-সভাপতি বাবু প্রশান্ত বড়ুয়া, চকবাজার থানা শ্রমিকলীগের সভাপতি রূপম মহাজন, সাধারণ সম্পাদক বাবু উত্তম চক্রবর্তী, চান্দগাঁও থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাঈনুল মাজেদীন মিঠু প্রমূখ।
উক্ত সভায় সভাপতির বক্তব্যে বলেন ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৩২ নং ধানমন্ডি বাসভবনে স্বপরিবারে এদেশীয় মীরজাফর খন্দকার মোস্তাক গং খুনিরা রাতের অন্ধকারে হত্যা করে স্বাধীন বাংলাদেশের ইতিহাস কে কলঙ্কিত করেন। এই জঘন্য অপকর্মের কারণে সদ্য স্বাধীন বাংলাদেশের ও বাঙালী জাতির অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। এই নিন্দনীয় ঘটনায় আমরা একজন মহান নেতাকে হারিয়েছি। যে নেতার জন্ম না হলে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেতাম কিনা সন্দেহ।
এরই ধারাবাহিকতায় ১৭ই আগস্ট জঙ্গিবাদীরা সিরিজ বোমা হামলা, অতঃপর ২১ ই আগস্ট -২০০৪ সালে ঢাকা বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামীলীগের “জঙ্গিবাদ ও দূর্নীতি বিরোধী” সমাবেশে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় নেতাদের কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হত্যাকান্ড ও রক্তাক্ত জখমের হামলা চালানো হয়। আল্লাহর রহমতে সেদিন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বেঁচে যায়। জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর এই ধিক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে এই ঘটনায় জড়িত ও দোষীদের বিরুদ্ধে আদালতের রায় দ্রুত বাস্তবায়নের জোর দাবী জানান।
একই সাথে সভায় বক্তারা এই হত্যাকান্ডে জড়িত বিদেশে অবস্থানরত হত্যাকারীদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে দ্রুত আদালতের ফাঁসি রায় কার্যকর করার জন্যও সরকারের নিকট জোর দাবী জানান এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাহাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।