চমেকে কোভিট-১৯ চিকিৎসায় আরো ৫০ শয্যা বৃদ্ধি
প্রাণের চট্টগ্রাম এর উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট কোভিট-১৯ ইউনিট উদ্বোধন করেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
তিনি করোনা আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর এর হাতে হাই ফ্লো ন্যাজেল ক্যানোলা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: মোহাম্মদ আফতাবুল ইসলাম, সহকারি পরিচালক ডা: মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অধ্যাপক ডা: ইকবাল চৌধুরী, অধ্যাপক ডা: আব্দুস সাত্তার, অধ্যাপক ডা: অনিরুদ্ধ ঘোষ জয়,সহ আরো অনেকে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু অন্তঃবিভাগে নাক কান গলা অন্তঃবিভাগ স্থানান্তর করে উক্ত বিভাগে ৫০ শয্যা বিশিষ্ট কোভিট জোন-২ চালু করা হয়েছে।