চকবাজারে মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের ফ্রী স্বাস্থ্য সেবা- ঔষধ বিতরণের উদ্বোধন করেন রেজাউল করিম চৌধুরী
আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সহায়তায় ১৬,২০,৩২ নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী রুমকি সেন গুপ্তের ব্যবস্থাপনায় ১৬নং চকবাজার ওয়ার্ডে কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি ক্লিনিক সেবা পরিচালিত হয়।
উক্ত ফ্রি ক্লিনিক সেবা উদ্ভোধন করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সাবেক কাউন্সিলর জহুরলাল হাজারী,চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক রম্জু, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক এড নোমান চৌধুরী, কাপাসগোলা ইউনিট আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী সেলিম রহমান, ডাঃ অজয় ভট্টাচার্য, ডাঃ বিদ্যুৎ ভুষন দাশগুপ্ত,ডাঃ শ্যামল সেন,ডাঃ সামস বিশ্বাস, সোমা মার্মা।
আরো উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আমিনুর রহমান আমিন,থানা ছাত্রলীগ নেতা ইউসুফ মাহমুদ মিনার,নুর নবী শাহেদ, শাহেদুল আলম,আরিফুর রহমান মাসুদ, নয়ন মজুমদার, মুজিবুর রহমান রাসেল, ছোটন মিত্র, বন্ধন সেন,বিশাল চৌধুরী প্রমুখ।
উদ্ভোধনী বক্তব্যে রেজাউল করিম চৌধুরী বলেন মহিউদ্দিন চৌধুরীর কর্মীরা মানুষের বিপদে ঘরে বসে থাকতে পারে না, মহিউদ্দিন চৌধুরী তার কর্মীদের শিখিয়ে গেছে বিপদের সময় জনগণের পাশে কি ভাবে থাকতে হয়, তাই তো করোনা কালীন মানুষ যখন চিকিৎসা সেবা নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন অতিবাহিত করছে তখন মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্দ্যোগে মানুষের ধারে ধারে গিয়ে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।