চট্টগ্রামে একদিনে আরও ৭৩ জন করোনায় আক্রান্ত


চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৪১৮ জনের করোনার নমুনা পরীক্ষায় ৭৩ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৬৫ জন এবং ভিবিন্ন উপজেলার ৮ জন।

চট্টগ্রামে ৪ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে শনিবার (৮ আগষ্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে  টি ১১৬ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৭ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৬ জন। বিভিন্ন উপজেলায় ১ টি।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ৩৫ টি নমুনা পরীক্ষায় ৫ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৫ টি, উপজেলায়  টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৯ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ১৩ জন, উপজেলায় ৬ জন।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৩০ নমুনা পরীক্ষা করে ১১ জনের পজিটিভ। মহানগরে ১০ জন, ১ জন উপজেলার।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৫৩ নমুনা পরীক্ষায় ৩১ জন পজিটিভ, নগরে ৩১ জন।

এ ছাড়া উপজেলায় সাতকানিয়া ১ জন, লোহাগাড়া ২ জন, আনোয়ারা  জন, বাঁশখালী ১ জন, চন্দনাইশ ১ জন, সীতাকুন্ডে ১ জন, মিরসরাই ১ জন, সদ্বীপ ১ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৫ হাজার ০৬৪ জনে। এর মধ্যে মহানগরীতে ১০ হাজার ৬০৩ জন, উপজেলায় ৪ হাজার ৪৬১ জন।

অদ্যবধি সুস্থ হয়েছেন ৬৯ জন, উপজেলায় ৬২ জন, নগরে ৭ জন। মোট সুস্থ ৩ হাজার ১৩০ জন। এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ৩ জন, মোট ২৪৩ জন। মহানগরীতে ১৬৯ জন, বিভিন্ন উপজেলায় ৭৪ জন। হোম আইসোলেশনে আছেন ৬৯৫৭ জন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.