চট্টগ্রামে বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর খাবার বিতরণ
চট্টগ্রাম মহানগরীর ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওর্য়াডের পানওয়ালা পাড়া জাস কিন্ডার গার্ডেন স্কুল প্রাঙ্গণে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও তৈরি খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে যুবলীগ নেতা বেলাল সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো জাকারিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা ওর্য়াড কাউন্সিলর ফারহানা জাবেদ। অনুষ্ঠান পরিচালনা করেন নগর ছাত্রলীগের উপ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সাজ্জাদ হোসেন।
এসময় দেবাশীষ পাল দেবু বলেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন খুবই বিচক্ষণ ও দৃঢ়চেতা মহিলা। তিনি কারাগারে বঙ্গবন্ধুকে কাগজ ও কলম দিয়েছিলেন আত্মজীবনী লিখার জন্য। যেটা অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু লিখে গেছেন। মূলত তার কারণেই আজ এ প্রজন্ম আত্মজীবনী পড়ে বঙ্গবন্ধুকে জানার সুযোগ পাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন মো মেহেরুন উল্লাহ, শাহ আলম সর্দার, আনিফুর রহমান লিটু, নুরনবী পারভেজ, মো ইসমাইল, মো রাসেল, মাঈনুদ্দিন মঈনু, মো ইকবাল হোসেন, মো কায়সার, মো আমিনুল, মো মিজান, সাজিবুল ইসলাম সজীব, মো আরমান, মনির, মো রাসেল, মো রিয়াদ, আবদুল্লাহ আল মামুন, আবিদ হাসান, ফরহাদ আহমদ সিফাত, আবদুল মজিদ বিপ্লব, শামসুল আলম, তৌহিদুল ইসলাম রাজীব, মো জসিম, তুষার মাহমুদ, আজিজুল হাকিম, মাহিন, মিনহাজ প্রমুখ।