ধনপাতা সাধনা বনবিহারে আজ অনাড়ম্বর ভাবে ভিক্ষু সংঘের বর্ষাবাস শুরু


চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি সদর উপজেলাধীন ধনপাতা সাধনা বনবিহারে আজ ৩ আগষ্ট ১৯শে শ্রাবন ১৪২৭ বাংলা,২৫৬৪ বুদ্ধাদ্ধ রোজ সোমবার, অনাড়ম্বর মধ্যদিয়ে স্বাস্থ্য বিধি মেনে ভিক্ষু সংঘ তিন মাসের জন্য বর্ষাবাস শুরু।

গৌতম বুদ্ধের অহিংসার বানী মানুষ মানুষের মাঝে ছরিয়ে দিতে, ঝড়া, ব্যাধি, রোগ, শোক, হিংসা,অবিদ্যাসহ সবকিছু ত্যাগের মহিমায় নির্বান সুখের জন্য আজ এইদিনে চিদ্ধান্থ গৃহ সংসার ত্যাগ করে সন্যাসী জীবন গ্রহন করে, আজ হইতে তিন মাস ব্যাপী বৌদ্ধ ভিক্ষু তা স্বরন করে, ধ্যান সাধনা করবেন, বিহারের বাইরে কোথাও রাত্রি যাপনে যাবেন না।

এই বর্ষাবাস শুরু দিনে আজ ধনপাতা সাধনা বনবিহারে স্বাস্থ্য বিধি মেনে ঘরো পরিবেশে সামাজিক দুরন্থ বজায় রেখে বুদ্ধ মুর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দান, হাজার বাতি দান, চীরব দান সহ নানাবিধ দানানুষ্ঠানের মধ্যদিয়ে ধনপাতা সাধনা বনবিহার উপাসক উপাসিকা পরিষদ ঘরোয়া পরিবেশে পালিত হলো।

একই দিনে বিভিন্ন বৌদ্ধ বিহারে, রাঙামাটি- খাগড়া ছড়ি- বান্দরবান সহ বিভিন্ন বৌদ্ধ প্রতিরুপ দেশে এ পূন্যাষ্ঠান উদযাপন করেছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.