সিএমপি কমিশনার দাঁড়ালেন অসুস্থ চসিক কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের পাশে


কে এম রাজীবঃ চট্টগ্রাম সিটি করপোরেশন ৩১ নং আলকরন ওয়ার্ড এর ৪ বারের সফল কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা অসুস্থ তারেক সোলেমান সেলিম এর পাশে দাঁড়িয়েছেন এবং এক লক্ষ টাকার অনুদান তুলে দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহবুবর রহমান।

বুধবার (২৯ জুলাই) কাউন্সিলরের ভাই মোঃ তারেক ইমতিয়াজের হাতে এ অনুদান তুলে দেন বলে জানা যায়।

জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩১নং আলকরন ওয়ার্ড ৪ বারের সফল কাউন্সিলর তারেক সোলেমান সেলিম দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।এ অবস্থায় তার পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অভিভাবক কমিশনার মোঃ মাহাবুবর রহমান। এসময় ক্যান্সারে আক্রান্ত তারেক সোলেমান সেলিম এর চিকিৎসার্থে এক লক্ষ টাকা অনুদান তুলে দেন, কাউন্সিলরের ভাই মোঃ তারেক ইমতিয়াজের হাতে।এবং চিকিৎসাধীন কাউন্সিলরের চিকিৎসার খোঁজখবর নেন ও তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন সিএমপি কমিশনার মোঃ মাহবুবর রহমান।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.