স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী আর নেই।
জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী মৃত্যু বরণ করেছেন।(ইন্নালিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন)
২৮জুলাই মঙ্গলবার রাত ৪টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
বিষয়টি নিশ্চিত করছেন দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া।
জানা যায় শফিউল বারী কয়েকদিন ধরে ঢাকার আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন সেখান থেকে অবস্থার অবনতি দেখা দিলে তাকে দ্রুত রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৯)তিনি এক ছেলে এবং এক মেয়ে সহ আত্মীয়স্বজন রেখে গেছেন।