লোহাগাড়া থানা পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ২


লোহাগাড়া থানা পুলিশের অভিযানে চার হাজার পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকারসহ গ্রেফতার ২ জন।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(গ)/৩৮ মূলে লোহাগাড়া থানার এসআই (নি:) মোঃ নুরনবী সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও পরিবহনে ব্যবহৃত ০১টি  প্রাইভেটকারসহ আসামী মোঃ হেলাল উদ্দিন (২৬),  নিশাত জাহান নিলা (২৮) ’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.