নগরীর আকবরশাহ এলাকায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
সিনিয়র রিপোর্টারঃ নগরী আকবরশাহ থানাধীন আকবরশাহ বাজার এলাকা থেকে রোকসানা আক্তার বিজলী (২৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে আকবরশাহ থানা পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) ভোরে আকবরশাহ বাজার থেকে তাকে আটক করা হয় বলে জানা যায়।
এ বিষয়ে জানতে চাইলে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, আটককৃত রোকসানা আক্তার বিজলীর মা সুন্দরী বেগম পেশাদার একজন মাদক ব্যবসায়ী। তাদের পুরো পরিবার মাদকের সাথে সংশ্লিষ্ট। তাদের বিরুদ্ধে আরও মামলা আদালতে বিচারাধীন রয়েছে।এর আগে তারা গ্রেপ্তার হলেও জেল থেকে জামিনে বেড়িয়ে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই ভোরে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি মুস্তাফিজুর রহমান।