আসামি গ্রেপ্তারে বিশেষ অবদানে টিম ডবলমুরিং থানা পুরুস্কৃত


কে এম রাজীবঃ আসামি গ্রেপ্তারে বিশেষ অবদান রাখায় পুরুস্কৃত হলেন টিম ডবলমুরিং থানা।

বুধবার (২২ জুলাই) তাদেরকে  সাফল্যের পুরুস্কার প্রদান করা হয় বলে জানা যায়।

জানা যায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক উল হক, এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কামরুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন) শ্রীমা চাকমা এর তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ, ডাবলমুরিং থানা সদীপ কুমার দাস এর নেতৃত্বে, ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ জহির হোসেন টিম ডাবলমুরিং এর সহায়তায় অভিযান পরিচালনা করে গত জুন/২০২০ সালে এটিএম বুথ ডাকাতি চক্রের মূলহোতা ও তার সহযোগীকে অস্ত্র, কার্তুজ ও ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম সহ, সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্র, শীর্ষ সন্ত্রাসী খলিলুর রহমান বাপ্পীকে ইয়াবা সহ, এবং ভেজাল ব্লিচিং পাউডার বিক্রয় চক্রকে গ্রেফতার করে টিম ডবলমুরিং থানা।

টীম ডবলমুরিং থানার এই সাফল্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) শ্যামল কুমার নাথ অফিসার ইনচার্জ ডবলমুরিং থানা, সদীপ কুমার দাস, ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ জহির হোসেন ও টীম ডবলমুরিং থানাকে পুরস্কৃত করা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.