মোবাইল নিয়ে পালাচ্ছিলেন ছিনতাইকারী, শিক্ষার্থীর চিৎকার শুনে ধাওয়া করে ধরলো ট্রাফিক পুলিশ


চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান এর দুই শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে কোতোয়ালি থানার ফলমন্ডি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক শরীফ (২০) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বনগঞ্জ এলাকার মো.বাহারের ছেলে।

সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারী বলেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের দুই শিক্ষার্থী সকালে হাঁটতে বেরিয়েছিলেন। ফলমন্ডি এলাকায় তাদের গতিরোধ করে মোবাইল ছিনতাই করার সময় তারা চিৎকার দেন। তৎক্ষণাৎ চিৎকার শুনে এগিয়ে যাই।
ছিনতাইকারী পালিয়ে যাওয়া সময় কিছু দূর ধাওয়া করে তাকে আটক করা হয়। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে ছিনতাইকারীকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.