চট্টগ্রামে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রাম নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) রাত ১২টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিইপিজেড অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. মোক্তার (২৮) ও মো. রুবেল। দু’জন নগরীর সদরঘাট এলাকার বাসিন্দা।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা থেকে লালখান বাজার যেতে ফ্রিপোর্ট এলাকায় এই দুর্ঘটনায় ঘটেছে। ধারণা করছি, মোটরবাইকটি দ্রুত গতিতে আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটিতে ধাক্কা গেলে দুই আরোহী ছিটকে পড়ে যায়। দু’জনই ঘটনাস্থলে মারা গেছেন।